সাম্য হত্যাকাণ্ড

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪ মে ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৮:৫৪ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের ঘটনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) এই কর্মসূচি পালিত হবে। আজ বুধবার (১৪ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কর্মসূচি। এছাড়া এদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন।

ট্যাগ: ছাত্রদল
সংক্রামক রোগ মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
২০২৮ সাল থেকে নতুন করে সাজানো হচ্ছে দেশের শিক্ষাক্রম
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে প্রথমবারের মতো এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্য…
  • ৩০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব, ডেঙ্গুতে আক্রান্ত আবা…
  • ৩০ আগস্ট ২০২৬
দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • ৩০ আগস্ট ২০২৬
মাকড়সা ও সাপের প্রতি ভয়কে কখন ‘ফোবিয়া’ বলা হয় ও কীভাবে তা…
  • ৩০ আগস্ট ২০২৬