২১ দিনের ছুটি পাচ্ছে গোবিপ্রবি

১৬ মে ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

তীব্র তাপদাহ, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা প্রভৃতি দিক বিবেচনায় নিয়ে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত দীর্ঘ ১৯ দিনের ছুটি ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপদাহ, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা প্রভৃতি দিক বিবেচনায় এনে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ১৯ দিন ক্লাস ছুটি থাকবে। এছাড়া ১৩ ও ১৪ জুন শুক্রবার, শনিবার সাধারণ ছুটি হওয়ায় আরো ২ দিন ছুটি বেড়ে মোট ২১দিন ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গাজায় গণহত্যার নিন্দা করায় শিক্ষার্থীর সনদ আটকে দিল নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়

এতে আরও বলা হয়, ছুটির মাঝে কোনরূপ পরীক্ষা গ্রহণ করা হবে না। তবে ছুটিকালীন শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় এনে কোন বিভাগ অনলাইন ক্লাস পরিচালনা করতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সেটি নেয়ার ব্যবস্থা করবেন। এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, পরিবহণ, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজি রক্ষণাবেক্ষণ কার্যক্রম) যথারীতি চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ এইরূপ কাজের যথাযথ তদারকি করবেন।

উল্লেখ্য, ১৫/০৬/২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের শুধু অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৬ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ছুটি
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন, চ্যালেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে শিক্ষকের মৃত্যু
  • ৩০ আগস্ট ২০২৬
বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, গোবিপ্রবি শিক্ষ…
  • ৩০ আগস্ট ২০২৬
গুমের অন্ধকার বন্দীশালার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্…
  • ৩০ আগস্ট ২০২৬
বিলুপ্তির পর যুবদলের নতুন কমিটি, পদত্যাগ করলেন ১৮ নেতা
  • ৩০ আগস্ট ২০২৬
গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের মারধরের অভিযোগ
  • ৩০ আগস্ট ২০২৬