১৩ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, ছাত্র হল খোলা থাকলেও বন্ধ থাকবে ছাত্রী হল

২৭ মে ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
শহীদ মসিয়ূর রহমান হল

শহীদ মসিয়ূর রহমান হল © টিডিসি ফটো

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রবিবার (২৫ মে) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় সর্বমোট ১৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

তবে এ ছুটিতে ছেলেদের আবাসিক হল খোলা থাকলেও বন্ধ থাকবে মেয়েদের হল। ছেলেদেরকে হলে থাকতে হলে নিজ নিজ নাম রেজিস্ট্রেশন করতে হবে ও সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে হবে। এছাড়াও অতিথি প্রবেশ নিষিদ্ধ থাকবে এবং রাত ১০ ঘটিকার মধ্যে হলে প্রবেশ করতে হবে।

তবে ছেলেদের পাশাপাশি মেয়েদের হল ও খোলা রাখার দাবি জানিয়েছেন কিছু ছাত্রীরা।

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শিগগিরই, কমতে পারে আসন

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬