নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার শাবিপ্রবির নারী শিক্ষার্থী 

২৬ মে ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটক © ফাইল ছবি

নিজ ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী। সোমবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারী ওই শিক্ষার্থীর ফোন নিয়ে যায়।

ছিনতাইয়ের সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলেও আশেপাশে কোন নিরাপত্তারক্ষী বা কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ করলে ওই এলাকার সিসি ক্যামেরা সচল নেই বলে জানানো হয়।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে আনুমানিক সোয়া ১০টার দিকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনের রাস্তা দিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় শহিদ মিনারের সংলগ্ন এলাকায় আমি একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপরই ওই ছেলে হঠাৎ করে সামনে এসে চিৎকার করবেন না বলে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে শহিদ মিনারের পাশের জঙ্গলের দিকে চলে যায়।

আরও পড়ুন: মামলা তুলতে ৮ লক্ষ টাকা দাবির অভিযোগ বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে

তিনি আরও বলেন, আমি পরে প্রক্টর অফিসে যোগাযোগ করেছি। তারা কয়েকটি সিসি টিভি ফুটেজ চেক করেছেন। তবে ওই এলাকায় কোন সিসি টিভি সঁচল নেই বলে জানতে পারি। স্যার আমাকে থানায় জিডি করতে বলেছেন। আমি থানায় জিডি করতে যাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বেলাল হোসাইন শিকদার বলেন, সকালে শহিদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীর ফোন ছিনতাই হয়। আমাকে জানানোর পর তাকে জিডি করতে বলেছি। এখন পর্যন্ত অপরাধীকে শনাক্ত করা যায়নি। পুলিশের সাথে কথা বলে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করবো।

 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬