আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা, ১৫ লাখ টাকা ছিনতাই

১৩ মে ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
কবিরহাট থানা

কবিরহাট থানা © টিডিসি ফটো

নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা ও নগদ ১৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালি ধানশালিক বাজার সংলগ্ন আবুল খায়ের সুপার মার্কেটের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. শাহ জাহান কোম্পানীর (৬০) নেতৃত্ব সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী দ্বারা এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী সানোয়ার সিদ্দিক পলাশ (৩৬) ধানশালিক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চর গুল্লাখালি গ্রামের সিদ্দিক পিয়ন বাড়ির হাজী সানা উল্যাহর ছেলে এবং চাপরাশিরহাট বাজারের মেসার্স পারভেজ এন্ড ব্রাদার্স এর ব্যবসায়ী।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে ৫ জনকে আসামি করে কবিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হামলা ও ছিনতাইয়ের নেতৃত্বদানকারী মো. শাহ জাহান কোম্পানীকে আটক করে পুলিশ। 

এজাহারে উল্লিখিত অপরাপর অভিযুক্তরা হলো: মো. আরমান (২৫), সিদ্দিক উল্যাহ (৩৫), রফিক উল্যাহ ছুট্টি (৫০), ও রুবেল (৩০) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন।

ভুক্তভোগী ব্যবসায়ী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন চাপরাশিরহাট বাজারের ‘মেসার্স পারভেজ এন্ড ব্রাদার্স’ এর ব্যবসায়ী সানোয়ার সিদ্দিক পলাশ ও ম্যানেজার মো. ইয়াসিন। পথিমধ্যে ধানশালিক বাজার সংলগ্ন আবুল খায়ের সুপার মার্কেটের সামনে পৌঁছালে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. শাহ জাহানের নেতৃত্বে সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোটরসাইকেলের সাথে থাকা ১৫ লাখ টাকার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফাত সিদ্দিক জানান, ধানশালিক ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা শাহ জাহান কোম্পানীর সাথে দীর্ঘদিন থেকে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি তাদের বাড়ির (সিদ্দিক পিয়ন বাড়ি) ১৫ শতাংশ জমি শাহজাহান কোম্পানী গংরা প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা করলে তারা সেটি বেদখল করেন। 

তারা জানান, এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শাহ জাহান কোম্পানির মদদে সঙ্গবদ্ধ একদল সন্ত্রাসী গতকাল তার ভাই সানেয়ার সিদ্দিক পলাশ ও দোকানের ম্যানেজার মো. ইয়াসিনের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যবসার ১৫ লক্ষ টাকা নগদ ছিনতাই করে নিয়ে যায়। 

তিনি বলেন, আমরা এই ঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এই ঘটনায় অভিযুক্ত এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9