হাবিপ্রবিতে ৫৭৭ আসন ফাঁকা, সবচেয়ে বেশি প্রকৌশল অনুষদে

২২ মে ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
হাবিপ্রবি ক্যাম্পাস

হাবিপ্রবি ক্যাম্পাস © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি শেষে মোট ৫৭৭টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৮ জন। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়। 

সূত্র থেকে জানা যায়, ‘এ’ ইউনিটে মোট ১১১টি আসন শূন্য রয়েছে। যার মধ্যে কৃষি অনুষদে ৭০টি, ডিভিএম অনুষদে ২২টি এবং ফিশারিজ অনুষদে ১৯টি। ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ২৮৯টি আসন ফাঁকা রয়েছে। যেখানে সিএসই-তে ২৫টি, ইইই-তে ২৭টি, ইসিই-তে ২৩টি, ফুড প্রসেসিং-এ ২২টি, কৃষি প্রকৌশলে ১৯টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২২টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২টি, আর্কিটেকচারে ১৩টি, কেমিস্ট্রিতে ৩২টি, ফিজিক্সে ২৭টি, ম্যাথমেটিক্সে ২৮টি এবং স্ট্যাটিস্টিকসে ২৯টি আসন শূন্য আছে।

‘সি’ ইউনিটে মোট ৮১টি আসন শূন্য রয়েছে। যার মধ্যে অ্যাকাউন্টিং বিভাগে ২৪টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-এ ২১টি, ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি এবং মার্কেটিং বিভাগে ১১টি। ‘ডি’ ইউনিটে মোট ৯৬টি আসন ফাঁকা রয়েছে, যেখানে অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার শাখা সূত্রে জানা গেছে, ফাঁকা আসন পূরণে আগামী ২৮ ও ২৯ মে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হতে পারে।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950