মার্কিন কোম্পানি ও যবিপ্রবির ন্যানো সার উদ্ভাবন চুক্তি সই

২৪ এপ্রিল ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM

© সংগৃহীত

ন্যানো সারের উদ্ভাবক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের (ন্যাম ল্যাব) প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর ড. জাভেদ হোসেন খান ও মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে।

এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

বুধবার (২৩ এপ্রিল) মার্কিন কোম্পানি কোলাবায়োর পক্ষে ড. ফ্রেডেরিক কেন্ডিরগি (ভিপি অব ইনোভেশন অ্যান্ড ম্যানুফেক্সারিং) এবং ন্যাম ল্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও ন্যানো সারের উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান এ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুসারে কোলাবায়ো ন্যাম ল্যাবরেটরি, যবিপ্রবি থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করার পাশাপাশি আগামী পাঁচ বছর একসঙ্গে কাজ করবেন।

এ বিষয় ন্যানো সারের উদ্ভাবক অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বলেন, আমরা মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর সঙ্গে চুক্তি করেছি। তারা আমাদের ন্যানো সারের প্রযুক্তি সুবিধা নেবে এবং তাদের জৈবপ্রযুক্তিও আমাদের সঙ্গে ভাগ করবে।

তিনি আরও বলেন, সম্প্রতি আমি যুক্তরাষ্ট্রের বোস্টনে কোলাবায়োর কারখানা পরিদর্শন করেছি এবং এর সভাপতি ড. হ্যারিসন ইউনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছি। তারা এক সপ্তাহের মধ্যে আমাদের ন্যানো সার প্রযুক্তি গ্রহণে আগ্রহী হয়েছে। এ ছাড়া তারা দ্রুত আমাদের ল্যাবরেটরি পরিদর্শনে আসবেন।

উল্লেখ্য, ড. জাভেদ হোসেন খান দীর্ঘ সাত বছরের প্রচেষ্টায় ন্যানো ইউরিয়া সার তৈরি করেছেন, যা ৪ হাজার ২০০ টাকা মূল্যের ইউরিয়া সারের পরিবর্তে ব্যবহার করলে খরচ হবে পড়বে মাত্র ২৩০ টাকা। তার এ গবেষণার ফলাফল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বহু গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।

সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬