হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার

০৭ মার্চ ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
হাবিপ্রবি ক্যাম্পাসে গণইফতার

হাবিপ্রবি ক্যাম্পাসে গণইফতার © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে আজ শুক্রবার (৭ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক গণ-ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আন্দোলনের সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রায় দুই হাজার শিক্ষার্থী আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা করে আয়োজকরা। 

সাধারণ শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‌‌‘ইফতারে এসে ভালো লাগছে। ইফতারের পাশাপাশি আমরা একটি বড় আন্দোলনের স্মৃতিচারণও করতে পারছি। তবে দুঃখ লাগে, এত মানুষ আজ এখানে এলেও আন্দোলনের সময় অনেকেই অনুপস্থিত ছিলেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘এই ইফতার শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের ঐক্য ও আন্দোলনের চেতনাকে জাগিয়ে রাখার অংশ। আমরা চাই, শিক্ষার্থীরা কেবল ভোগ্য বিষয়েই একত্রিত হবে না, বরং নিজেদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে।’

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৬ মার্চ ২০২৬
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান প্রধানম…
  • ১৬ মার্চ ২০২৬
বিএমইউতে ঈদের জামাত সকাল ৮টায়, পুনর্মিলনী ২৪ মার্চ
  • ১৬ মার্চ ২০২৬
ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলো নিজেদের অধীনে আনতে চায় বিএমইউ
  • ১৬ মার্চ ২০২৬
বিনা মূল্যে দ্য ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে অংশগ্রহণের সুযোগ
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত শেরপুরের পর্যটনকেন্দ্…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence