জুলাই আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন বুয়েটে প্রথম তোফায়েল

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী তোফায়েল আহমেদ। এক সাক্ষাৎকারে তোফায়েল জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে তিনি সরাসরি কর্মী ছিলেন।

জুলাই মাস থেকেই দেশের শিক্ষার্থীদের মনোজগতের ওপর দিয়ে একটা বড় ঝড় গেছে। অনেকেই পড়াশোনায় মন দিতে পারেননি। আন্দোলনের দিনগুলো সম্পর্কে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘আন্দোলনের দিনগুলো কঠিন ছিল প্রতিটি শিক্ষার্থীর জন্য। শিক্ষার্থীদের মনোজগতের ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। আমি নিজেও আন্দোলনে অংশ নিয়েছি। তখন কোনো পড়াশোনা হয়নি। আসলে এত বড় ঘটনায় মন দিয়ে পড়াশোনা করার মতো পরিস্থিতি ছিল না। বুয়েটের ভর্তি পরীক্ষা হয়েছে গত জানুয়ারিতে। আন্দোলন শেষে আমি আবার পড়াশোনায় ফিরেছি। পুরোদমে কঠোর পরিশ্রম করেছি। শেষ পর্যন্ত ভালো ফলাফল এসেছে।’

তোফায়েল আহমেদের বাড়ি কুমিল্লার পূর্ব চান্দিপুরে। মায়ের নাম মিনা বেগম, বাবা মনিরুল ইসলাম।  তিনি চট্টগ্রামের সরাইপাড়া সিটি কর্পোরেশন হাই স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬