বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবির বিতর্ক সংগঠন 'এসইউডিএস'

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
মানতাকা পৌষি, দীপ্ত দেব ও মুহতাসিম ফিরদৌস মাহিন

মানতাকা পৌষি, দীপ্ত দেব ও মুহতাসিম ফিরদৌস মাহিন © টিডিসি ফটো

লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ‘দ্বিতীয় এলইউডিসি ডিভিশনলাস-২০২৪’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর বিতর্ক দল 'এসইউডিএস চেতনা ৭১'।

২৮ ও ২৯ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দলটির বিতার্কিকরা হলেন মানতাকা পৌষি, দীপ্ত দেব এবং মুহতাসিম ফিরদৌস মাহিন। 

প্রতিযোগিতায় টুর্নামেন্টের ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে 'ডিবেটার অব দ্য টুর্নামেন্ট' ও 'ডিবেটার অব দ্য ফাইনাল' উভয় এর স্বীকৃতি অর্জন করেছেন মুহতাসিম ফেরদৌস মাহিন। টুর্নামেন্টের ২য় শ্রেষ্ঠ বিতার্কিক এর স্থান অর্জন করেছেন দীপ্ত দেব ও ৩য় শ্রেষ্ঠ বিতার্কিক এর স্থান অর্জন করেছেন মানতাকা পৌষি।

আরও পড়ুন: ৪ মাস পর শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল চালুর সিদ্ধান্ত 

শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অন্তিক চৌধুরী বলেন, 'এসইউডিএস' সব সময় ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আয়োজন করে এমনকি আমরা বিভিন্ন  আয়োজনে অংশগ্রহণ করে থাকি। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রথমবারের মতো শাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করে একটি সম্মানজনক স্থানে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।

হতাহতদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই
  • ২৮ আগস্ট ২০২৬
বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে:…
  • ২৮ আগস্ট ২০২৬
তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬