১৬ দিনের ছুটিতে যাচ্ছে মাভাবিপ্রবি

১০ জুন ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৯ জুন (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু হবে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে হলের ডাইনিংগুলোও বন্ধ থাকবে বলে জানা যায়।

 
সম্পর্কে সঙ্গীর সব দায়িত্ব আপনার? অজান্তেই ম্যানকিপিং-এর ফ…
  • ৩০ আগস্ট ২০২৬
বুটেক্সের আইসিটি সেলে জনবল সংকট, ব্যাহত ডিজিটাল সেবা
  • ৩০ আগস্ট ২০২৬
বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬