শাবিপ্রবির ক্যাম্পাসে রমজানে ইফতার পার্টি না করার নির্দেশ প্রশাসনের

১১ মার্চ ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনার উল্লেখ করে এবার ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না বলেও জানান তিনি।

 

শাবিপ্রবি

ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
  • ১৫ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬