ভেঙে ফেলা হচ্ছে ‘সওজের জায়গায়’ থাকা শাবিপ্রবির প্রধান ফটক

২৮ জুন ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ভেঙে ফেলা হচ্ছে শাবিপ্রবির প্রধান ফটক

ভেঙে ফেলা হচ্ছে শাবিপ্রবির প্রধান ফটক © সংগৃহীত

সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রধান ফটক ভেঙে ফেলা হচ্ছে। রোববার এ ফটক ভাঙার কাজ শুরু হয়েছে। সওজের জায়গায় এ ফটকের অবস্থান হওয়ায় এটি ভেঙে ফেলা হচ্ছে বলে গেছে। এটি ভেঙে বিশ্ববিদ্যালয়ের জায়গায় অত্যাধুনিকভাবে নির্মিত হচ্ছে নতুন ফটক।

সরেজমিনে দেখা যায়, পুরাতন প্রধান ফটকের বামপাশে ড্রিল মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ইট ও রডের তৈরি নিরাপত্তাকর্মীদের বসার জায়গা। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ২৫ জুন থেকে পুরাতন এ ফটক ভাঙার কাজ শুরু করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরাতন এ ফটকটি সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবস্থিত। তাই সওজের জায়গা থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গার মধ্যে নতুন ফটক নির্মাণকাজ চলমান রয়েছে। ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলকসহ কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় এখনো প্রকৌশল দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ কাজ হস্তান্তর করা হয়নি।

ফটক ভাঙার কাজের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, পুরাতন ফটক ভাঙার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আমাকেও রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে এ ফটক ভাঙা হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ফটক ভাঙার কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথের জায়গায় এ ফটক অবস্থিত। তাদের জায়গা থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের জায়গায় নতুন ফটক নির্মাণের কাজ চলছে। তবে নতুন ফটকের কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান আরও বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় মানুষের আনাগোনা কম। এ সুযোগকে কাজে লাগিয়ে পুরাতন এ ফটক ভাঙার কাজ সম্পন্ন করা হচ্ছে।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close