শাবিপ্রবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

২৩ মে ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান আবাসিক হলের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে মিলিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শাবিপ্রবির শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখহাসিনা এদেশের গরিব-দুঃখী মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন তা জাতিসংঘ কর্তৃক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে আখ্যায়িত করে ভূয়সী প্রশংসা করেছে। আমরা মনে করি, জাতিসংঘ কর্তৃক এই স্বীকৃতি আমাদের জন্য অনেক গর্বের এবং দেশরত্ন শেখ হাসিনাকে ছাত্রসমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। 

স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬