ডিনস অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক

২৯ মার্চ ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© ফাইল ছবি

গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে চারজন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অ্যাওয়ার্ড দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন সিভিল, আর্কিটেকচার এবং ইনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পিএমই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার; কেমিক্যাল, ফুড এবং পেট্রোলিয়াম ক্যাটাগরিতে এফইটি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান; মেকানিক্যাল, ম্যানুফেকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আইপিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ হাসান; কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা।

আরও পড়ুন: কোচিং বাণিজ্য— কথাটি খারাপ নয়: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গবেষণায় যেমন বাজেট বাড়ানো হয়েছে তেমনি গবেষকদের পুরস্কার দিয়ে স্বীকৃতিও দেওয়া হচ্ছে। আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার অংশবিশেষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
close