মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন নিয়ে যা বলছে মন্ত্রণালয়

২২ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বাজেটের সংস্থান না থাকা, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) জটিলতাসহ নানা কারণে মে মাসের বেতন যথাসময়ে পাননি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। চলতি মাসে তারা একসঙ্গে মে ও জুন মাসের বেতন পেয়েছেন। তবে জুলাই মাসের বেতন তারা যাতে যথাসময়ে পান, সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা মঙ্গলবার (২১ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে আমরা আন্তরিক। আগের দুই মাস ঝামেলা হওয়ায় আমরা এবার বিষয়টি নিয়ে সচেতন আছি। তারা যাতে যথসময়ে বেতন পান সে চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে। এখন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠির অপেক্ষায় আছি। এটি পেলেই আমরা যত দ্রুত সম্ভব মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় করব।’ আগস্ট মাসের শুরুর দিকেই তারা বেতন পাবেন বলে আশা এ কর্মকর্তার।

আরও পড়ুন: জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে শুনানির জন্য ডাকল মাউশি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয় গত ৭ জুলাই। ৮ জুলাই থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেন তারা।

এর আগে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জনতা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়। গত ৩০ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬