মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন পেতে যেসব তথ্য দিতে হবে

১৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। সরকারের জি টু পি উদ্যোগের আওতায় এ ব্যবস্থা চালু করতে ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এজন্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে যথাযথ তথ্য পূরণ করতে হবে। 

মাদ্রাসা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফরমে মাদ্রাসার নাম ও ইআইআইএন (EIIN) নম্বর দিতে হবে। এরপর মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারের মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে।

তথ্যমতে, শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স নং (ইংরেজিতে) (এমপিও শিট অনুসারে Prefix-সহ) দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের মিল না থাকলে ইএফটিতে বেতন পাবেন না শিক্ষক-কর্মচারীরা।

যে সকল তথ্য দিয়ে ফরম পূরণ
আবেদনকারীর নাম- ইংরেজিতে :
আবেদনকারীর নাম-বাংলায়
পিতার নাম- ইংরেজিতে:
পিতার নাম- বাংলায়:
মাতার নাম ইংরেজিতে:
মাতার নাম- বাংলায়:
জন্মতারিখ (ইংরেজিতে): DD/MM/YYYY
এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ ও দাখিল/সমমান সনদ
একই হতে হবে )
জাতীয় পরিচয়পত্র নম্বর (ইরেজিতে): (১০ ডিজিট/১৭ ডিজিট; বিঃ দ্রঃ জাতীয় পরিচয়পত্র ১৩ ডিজিটের হলে জন্ম সালের ৪ ডিজিট পূর্বে সংযোজন পূর্বক ১৭ ডিজিট করতে হবে)
মোবাইল নম্বর (ইংরেজিতে): নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে।
পদবী (ইংরেজিতে):
বিষয় (না থাকলে "Null" লিখিতে হবে) (ইরেজিতে)।
বেতন কোড: (ইংরেজিতে) :
যোগদানের তারিখ: (ইংরেজিতে) : (DD/MM/YYYY )
১ম এমপিও'র তারিখ- (ইংরেজিতে): (DD/MM/YYYY )
ব্যাংকের তথ্যাদি (ইংরেজিতে):
(ক) ব্যাংকের নাম:
(বর্তমানে যে ব্যাংক হতে এমপিও উত্তোলন করা হয় )
(খ) শাখার নাম:
(যে শাখায় প্রতিষ্ঠানের বেতন হয়)
(গ) ব্যাংক হিসাবের নাম- (ইংরেজিতে) :
(জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)
(ঘ) ডিজিটাল ব্যাংক একাউন্ট নম্বর (ইংরেজিতে) :
(ঙ) শাখার রাউটিং নম্বর (ইংরেজিতে):
এই মর্মে প্রত্যয়ন করছি যে, উক্ত তথ্য আবেদনকারী কর্তৃক পূরণকৃত এবং তথ্য সঠিক আছে।
আবেদনকারীর স্বাক্ষর
প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর
(সংযুক্তি- NID ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার (কাভার পেজ) ফটোকপি )
(নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল/সমমান সনদ একই হতে হবে (ইংরেজিতে))

জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগ দুদকের, চ্যালেঞ্জ নিলেন আসিফ মাহমুদ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সহকারী মৌলভী পদে বিষয় নিয়ে বিভ্রান্তি, বদলি আবেদনে যা করতে …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি পুনরুদ্ধারে ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি ঘোষণা করলেন তার…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন ডিজি পেল কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬