এবতেদায়ী শিক্ষকদের দুই মাসের বেতনের চেক ছাড়

১৯ জুলাই ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৭:০৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © লোগো

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই মাসের এমপিও (আর্থিক অনুদান) বাবদ সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তরের ১৯ জুলাইয়ের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬ অনুযায়ী চেক হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা ১৯ জুলাইয়ের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬