ইএফটিতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন, তথ্য হালনাগাদের সময় বেধে দিল অধিদপ্তর

১৯ জুলাই ২০২৬, ০৪:০৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। সরকারের জি টু পি উদ্যোগের আওতায় এ ব্যবস্থা চালু করতে ৩১ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিও বিতরণে স্বচ্ছতা ও গতি আনতে অনলাইন এমপিও সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। সঠিক তথ্য ছাড়া ইএফটির মাধ্যমে কোনো শিক্ষক বা কর্মচারীর ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাবের তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে। এনআইডি নম্বর ১০ বা ১৭ ডিজিটের হতে হবে। ১৩ ডিজিটের এনআইডির ক্ষেত্রে শুরুতে জন্মসাল যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে। মোবাইল নম্বর অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডির সঙ্গে নিবন্ধিত থাকতে হবে এবং ব্যাংক হিসাবের নামও এনআইডির তথ্যের সঙ্গে মিল থাকতে হবে।

প্রতিটি শিক্ষক-কর্মচারী নির্ধারিত ফরম পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দেবেন। পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা এসব তথ্য অনলাইনে আপলোড করবেন। আবেদনের সঙ্গে এনআইডির ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিওর কপি এবং ব্যাংক চেকবইয়ের প্রথম পাতার ফটোকপি সংযুক্ত করতে হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জেলা শিক্ষা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬