মাদ্রাসার ৫৬ শিক্ষক-কর্মচারীর নামের বানান ও সনদ নিয়ে জরুরি নির্দেশনা, দেখুন তালিকা

১৩ জুলাই ২০২৬, ০১:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:২৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

এমপিওভুক্ত বিভিন্ন বেসরকারি মাদ্রাসার ৫৬ জন শিক্ষক-কর্মচারীর নামের বানান সংশোধন ও সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রবিবার (১২ জুলাই) সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন পর্যালোচনা করে দেখা যায়, সংযুক্ত তালিকাভুক্ত আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের বানানে মিল নেই। এছাড়া অনেকের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে পিতার নামের বানানেও ভুল রয়েছে।

এছাড়া কিছু আবেদনকারীর দাখিল/এসএসসি সনদ বাংলা ভাষায় হওয়ায় জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে।

এ পরিস্থিতিতে সংযুক্ত তালিকাভুক্ত ৫৬ জন আবেদনকারীকে দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে থাকা নামের বানান একীভূত ও সংশোধন করতে বলা হয়েছে। একই সঙ্গে যাদের দাখিল/এসএসসি সনদ বাংলা ভাষায় রয়েছে, তাদের ইংরেজি সংস্করণের সনদ সংগ্রহ করে পুনরায় আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় সংশোধন ছাড়া জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে না। এ কারণে তালিকাভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত সংশোধিত কাগজপত্র দাখিলের আহ্বান জানানো হয়েছে। 

৫৬ জন শিক্ষক কর্মচারীর তালিকা দেখুন এখানে

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬