নেকটারে অনলাইন সিসিএনএ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

১৫ জুলাই ২০২৬, ০১:০৮ PM
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

আইসিটি বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়া। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।সফলভাবে প্রশিক্ষণ  সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)

কোর্সের নাম: সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA) (১৭তম ও ১৮তম ব্যাচ)

কোর্সের ধরন: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।

কোর্সের মেয়াদ: ২১০ ঘণ্টা (সপ্তাহে ৩ দিন)

কোর্স ফি: ৪,৫০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।

ভর্তি পরীক্ষা: ২৬ জুলাই ২০২৬ (অনলাইনে)।

পরীক্ষার বিষয়: আইসিটি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (এমসিকিউ)।

কোর্সের সময়সূচি: ১১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। প্রতিদিন প্রশিক্ষণের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা।

আবেদন করার মাধ্যম: অনলাইন।

অফিশিয়াল ওয়েবসাইট: [www.nactar.gov.bd](http://www.nactar.gov.bd) এবং [www.nactar.org](http://www.nactar.org)

প্রবেশপত্র: আবেদনকারীরা এখানে ক্লিকের মাধ্যমে আবেদন করার সময় থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র/রোল নম্বর সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন : লবঙ্গেই মিলতে পারে কাশির স্বস্তি, জেনে নিন সঠিক ব্যবহার

ফল প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ তারিখে নেকটারের ওয়েবসাইটে ফলাফল ও ভর্তি ফি জমা দেওয়ার বিস্তারিত প্রকাশ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপিসহ নেকটারের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

বি:দ্র: কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় কোর্সের সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬