লবঙ্গেই মিলতে পারে কাশির স্বস্তি, জেনে নিন সঠিক ব্যবহার

১৫ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
লবঙ্গ

লবঙ্গ © এআই দিয়ে তৈরিকৃত ছবি

সর্দি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে কাশি হলে তা দৈনন্দিন জীবনযাত্রা ও ঘুম দুটোই ব্যাহত করতে পারে। এ ধরনের সমস্যায় ঘরোয়া উপাদান হিসেবে লবঙ্গ কিছুটা আরাম দিতে পারে। প্রদাহবিরোধী, জীবাণুবিরোধী এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের কারণে লবঙ্গ কাশির উপসর্গ কমাতে সহায়ক বলে মনে করা হয়। এতে থাকা কিছু প্রাকৃতিক যৌগ কাশি ও শ্বাসকষ্ট উপশমে ভূমিকা রাখতে পারে।

লবঙ্গের সম্ভাব্য উপকারিতা

প্রদাহ কমাতে সহায়ক
লবঙ্গের প্রদাহবিরোধী উপাদান শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। ফলে কাশি ও গলার অস্বস্তি কিছুটা কমতে পারে।

জীবাণু ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকর
লবঙ্গে থাকা কিছু উপাদানের ব্যাকটেরিয়াবিরোধী ও ভাইরাসবিরোধী বৈশিষ্ট্য শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে। এতে কাশির প্রকোপও কমতে পারে।

কফ বের হতে সাহায্য করে
লবঙ্গ প্রাকৃতিক কফ নিঃসারক হিসেবে কাজ করতে পারে। এটি শ্লেষ্মা পাতলা করে সহজে বের হতে সহায়তা করে, যা কফযুক্ত কাশিতে উপকারী হতে পারে।

কাশির তীব্রতা কমাতে পারে
লবঙ্গ কাশির প্রতিক্রিয়া কিছুটা শান্ত করতে সহায়তা করতে পারে। এতে ভালো ঘুম এবং স্বস্তি পাওয়া সহজ হতে পারে।

কাশি কমাতে যেভাবে ব্যবহার করবেন

লবঙ্গ চা
এক কাপ পানি ফুটিয়ে তাতে ১ থেকে ২টি লবঙ্গ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে উষ্ণ অবস্থায় পান করুন। স্বাদ বাড়াতে চাইলে এতে মধু বা লেবুর রস মেশানো যেতে পারে।

আরও পড়ুন : ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

লবঙ্গ তেলের বাষ্প গ্রহণ
নাক বন্ধ থাকা বা কাশির ক্ষেত্রে লবঙ্গ তেলের বাষ্প গ্রহণ কিছুটা আরাম দিতে পারে। মাল্টিডিসিপ্লিনারি ডিজিটাল পাবলিশিং ইনস্টিটিউট (MDPI)-এর তথ্য অনুযায়ী, লবঙ্গ তেল সর্দি, ব্রঙ্কাইটিস, কাশি, হাঁপানি এবং শ্বাসতন্ত্রের ওপরের অংশের কিছু সমস্যায় কফ নিঃসারক হিসেবে কাজ করতে পারে।

লবঙ্গ-মিশ্রিত মধু
দুই-একটি লবঙ্গ থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে কয়েক ঘণ্টা বা সারা রাত রেখে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী এক চা-চামচ করে খেতে পারেন।

লবঙ্গ ও আদার পেস্ট
আদা ও লবঙ্গ একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। অল্প পরিমাণে এই পেস্ট খেলে গলার জ্বালাপোড়া ও প্রদাহ কিছুটা কমতে পারে।

কাশি দীর্ঘদিন স্থায়ী হলে, শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা রক্তমিশ্রিত কাশি দেখা দিলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9