জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

০৫ আগস্ট ২০২৬, ০২:৩২ PM
ড. মুহাম্মদ ইউনূসকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী। আগে অতিথিদের সারিতে ছিলেন তিনি (ইনসেটে)।

ড. মুহাম্মদ ইউনূসকে অনুষ্ঠানের মঞ্চে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী। আগে অতিথিদের সারিতে ছিলেন তিনি (ইনসেটে)। © টিডিসি সম্পাদিত ছবি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না। তিনি অন্যান্য অতিথিদের মতো দর্শক সারিতেই বসে ছিলেন। মঞ্চে বসেছিলেন প্রধানমন্ত্রীসহ দুই মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন সচিব।

একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বিষয়টি। তিনি তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

এ সময়টিতে জাতীয় সংগীত পরিবেশন চলছিল। এরপর শুরু হয় কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি আসনের ব্যবস্থা করা হয়। সেই আসনটি রাখা হয় প্রধানমন্ত্রীর পাশে।

এরপর ড. ইউনূস মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে স্বাগত জানান। ড. ইউনূস মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম জানান। পরে তিনি আসন গ্রহণ করেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬