জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

০৫ আগস্ট ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০২:১৯ PM
আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  © ভিডিও থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহতদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১ টার দিকে হাসপাতালে দেখতে যান তিনি। 

এ সময় জামায়াত আমীর বলেন, ক্যাম্পাসের কেউ তো হামলা করেনি, তারা বাইরে থেকে লোক এনে হাসপাতালে হামলা চালিয়েছে। হাসপাতালে আত্মীয়রা দেখতে গিয়েছে, তাদের ওপরও হামলা করেছে তারা। তারা কোন জগতের মানুষ। তারা কি ধরণের মানুষ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

তিনি বলেন, আমরা আলিফের ঘটনা দেখেছি। তার চোখ কেড়ে নেওয়ার পর তার বন্ধুদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।  এমন আমরা দেখতে চাই না। আর সন্ত্রাসের কোনো দল নেই। যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা করতে না পারেন, জনগণ ধরে নিবে আপনাদের মদদেই এ হামলা হয়েছে।

তিনি বলেন, জনগণকে বোকা ভাববেন না। সারা দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুত না থাকার ইস্যু ঢাকতে যদি ক্যাম্পাসগুলো উত্তপ্ত করে থাকেন, তাহলে জনগণকে বোকা ভাববেন না। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবির সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬