তামীরুল মিল্লাতের এক শাখা থেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ২০৪ জন, ছাত্র সংসদে বিজয়ী ৪৮

২০ জুলাই ২০২৬, ১০:৫৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১০:৫৯ PM
তা'মীরুল মিল্লাত থেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ীদের সংবর্ধনা

তা'মীরুল মিল্লাত থেকেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ীদের সংবর্ধনা © টিডিসি ফটো

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ২০৪ জন শিক্ষার্থী। এ সাফল্য উদ্‌যাপন এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের জন্য তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ৪৮ জন সাবেক শিক্ষার্থী প্রতিনিধিকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। উপস্থিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ১৮৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

টাকসুর ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। এ ছাড়া টাকসুর অন্যান্য নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক ক্ষেত্রেই নয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র নেতৃত্বেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমেরই ফল।

বিশেষ অতিথি ড. হাফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। সে জন্য নিজেকে আদর্শ, সৎ ও সুচরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে বিভিন্ন গঠনমূলক বই পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অনুপ্রেরণা নিতে প্রতিষ্ঠানের দুই শতাধিক বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬