শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন

০৬ মে ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৪:০১ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শিওং ইউজিয়ে। আজ বুধবার (৬ মে) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতকালে তিনি এমন কথা জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরও উপরে যেতে চাই। এখন আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (টিভিইটি) ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

শিয়ং ইউজিয়ে বলেন, আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই  শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলেও আশ্বাস ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে শিক্ষা সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না : শিক্ষ…
  • ১০ আগস্ট ২০২৬
দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬