শিক্ষামন্ত্রী

১৬ বছরে এসএসসি দেবে শিক্ষার্থীরা, এইচএসসি ১৮—ডিসেম্বরের মধ্যেই হবে দুই পরীক্ষা

০২ মে ২০২৬, ১০:১২ AM , আপডেট: ০২ মে ২০২৬, ১০:১৬ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

সরকার শিক্ষার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যে শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছরে এইচএসসি পরীক্ষায় বসবে বলেও জানিয়েছেন তিনি।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা—সব শেষ হবে। এরপর জানুয়ারিতে মাধ্যমিকে ভর্তি হবে। এতে দুই বছরের মধ্যেই কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে শিক্ষার্থীদের। ডিসেম্বর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস।’ 

এ মাস পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে জানিয়ে তিনি বলেন, বোর্ডগুলোকে এ সময়ে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি পাস করবে আর ১৮ বছর বয়সে এইচএসসি।

আরও পড়ুন: স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

কোনো সেশনজট ছাড়াই তারা বিশ্ববিদ্যালয়ে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হবে। নতুন সময়সূচি ২০২৭ সালের এসএসসি থেকে কার্যকর হবে কি না, তা নির্ভর করবে সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৬, ২০২৭, ২০২৮ কিংবা ২০২৯ পরের বিষয়। আগে পরিকল্পনা করতে হবে আমরা কী চাই। ডিসেম্বরে অ্যাকাডেমিক বছর শেষ হবে, এর মধ্যেই সব সম্পন্ন করব।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9