স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

০১ মে ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ০১ মে ২০২৬, ০৮:৪৬ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। খুব শিগগিরই শর্তসাপেক্ষে নিয়োগ কার্যকর করা হবে। তিনি বলেন, ‘এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার শিগগিরই শুরু হবে।’

শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন প্রমুখ।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬