প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে নতুন তথ্য জানাল মন্ত্রণালয়

৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এজন্য একটি ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ডেমো প্রদর্শন নিয়ে ডাকা সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এআই’র মাধ্যমে ভাইভা নেওয়ার পরিকল্পনা করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটি না হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা স্বল্প সময়ের মধ্যে এটি আয়োজন করা কষ্টসাধ্য হবে। এছাড়া নতুন একটি বিষয় চালু করতে হলে সেটি আরও সময় নিয়ে করতে হয়। এজন্য আপাতত এআই-এর মাধ্যমে মৌখিক পরীক্ষা না নেওয়ার পথেই হাটছে মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এআই-এর মাধ্যমে ভাইভা নেওয়ার জন্য যে সভা হওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে। এআই’র মাধ্যমে মৌখিক পরীক্ষা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেবেন।’

গত ২২ এপ্রিল রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজারের কিছু বেশি। 

এর আগে ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬