ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি শেষ করার উদ্যোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে?

০২ মে ২০২৬, ১২:৩২ PM , আপডেট: ০২ মে ২০২৬, ১২:৩৫ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © এআই সৃষ্ট ছবি

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যে শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সরকার শিক্ষার অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা। 

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা—সব শেষ হবে। এরপর জানুয়ারিতে মাধ্যমিকে ভর্তি হবে। এতে দুই বছরের মধ্যেই কারিকুলাম ও সিলেবাস সম্পন্ন হবে শিক্ষার্থীদের। ডিসেম্বর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস।’ 

এ মাস পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে জানিয়ে তিনি বলেন, বোর্ডগুলোকে এ সময়ে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি পাস করবে আর ১৮ বছর বয়সে এইচএসসি।

আরও পড়ুন: ১৬ বছরে এসএসসি দেবে শিক্ষার্থীরা, এইচএসসি ১৮—ডিসেম্বরের মধ্যেই হবে দুই পরীক্ষা

কোনো সেশনজট ছাড়াই তারা বিশ্ববিদ্যালয়ে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। সম্ভব হলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হবে। নতুন সময়সূচি ২০২৭ সালের এসএসসি থেকে কার্যকর হবে কি না, তা নির্ভর করবে সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৬, ২০২৭, ২০২৮ কিংবা ২০২৯ পরের বিষয়। আগে পরিকল্পনা করতে হবে আমরা কী চাই। ডিসেম্বরে অ্যাকাডেমিক বছর শেষ হবে, এর মধ্যেই সব সম্পন্ন করব।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950