ঢাবির বিশেষ মাইগ্রেশন ও বিষয় বরাদ্দপ্রাপ্তদের ভর্তি শেষ আজ

৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। নতুনভাবে বিষয় মনোনয়নও দেওয়া হয়েছে। এতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ফি পরিশোধসহ ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। বিষয় পরিবর্তন বা মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশন-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদেরকে অবহিত করা যাচ্ছে যে-

১. নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে।

২. যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাদেরকে নতুন বিভাগের প্রযোজ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদল নেতাদের

৩. আজ বৃহস্পতিবারের (৩০ এপ্রিল) মধ্যে সব প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে এবং ফি পরিশোধের পর সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৪. বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ইউনিটের Notice Section পরিদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬