ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা

২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নতুনভাবে বিষয় মনোনয়নও দেওয়া হয়েছে। বিষয় পরিবর্তন বা মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশন-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদেরকে অবহিত করা যাচ্ছে যে-

১. নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত

২. যে সব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাদেরকে নতুন বিভাগের প্রযোজ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।

৩. আগামী বৃহস্পতিবারের (৩০ এপ্রিল) মধ্যে সব প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে এবং ফি পরিশোধের পর সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৪. বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ইউনিটের Notice Section পরিদর্শনের জন্য অনুরোধ করা হয়েছে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬