‎জাবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 

৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (৫ম ধাপ) ভর্তি ও পছন্দক্রম পূরণের কার্যক্রম ১ মে থেকে শুরু হয়ে চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

‎পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা এবং ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
‎এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

‎ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র, অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

‎সব প্রক্রিয়া শেষে আগামী ১৭ জুন থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9