এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার

২৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি নন-এমপিও ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ে আগামী বুধবার (২৮ জানুয়ারি) প্রাথমিক সভা করতে যাচ্ছে যাচাই-বাছাই কমিটি।

সোমবার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, ৩ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছে। আগামী বুধবার প্রাথমিকভাবে একটু সভা হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্তির জন্য আবেদনগুলো যাচাই-বাছাই শেষে কোন প্রক্রিয়ায় আবেদনগুলো গ্রেডিং করা যায়, তা চূড়ান্ত করা হবে। এ ধাপে উতরে যাওয়া আবেদনগুলো পরবর্তী ধাপের জন্য পাঠানো হবে।

সূত্র বলছে, প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া প্রতিষ্ঠানগুলোকে আপিলের সুযোগ দেওয়া হবে। আর বাছাইয়ে উতরে যাওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এমপিওভুক্তির অর্থায়ন কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬