এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৬৪০ জন শিক্ষককে এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ শিক্ষকদের এমপিওভুক্ত করে নোটিশ জারি করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, '৬৪০ জন শিক্ষকের এমপিওভুক্তির ফাইল প্রস্তুত। তবে এ ফাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এখনো স্বাক্ষর করেননি। মহাপরিচালকের স্বাক্ষর শেষে এটি আমাদের বিভাগে আসবে। এরপর যথাযথ প্রক্রিয়া শেষে অধিদপ্তর বিজ্ঞপ্তি জারি করবে।'

এদিকে এমপিওভুক্ত হতে না পেরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এর ফলে নতুন অনেক নিবন্ধনধারী চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এমপিওবঞ্চিত এক শিক্ষক বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের দীর্ঘদিন হলেও এমপিওভুক্ত পারিনি। ৭ম গণবিজ্ঞপ্তিতে বাড়ির কাছের প্রতিষ্ঠানের পদ শূন্য হয়েছে। সেজন্য এ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬