নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু আজ

১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ আলোকে নতুন অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ বুধবার (১৪ জানুয়ারি)। অনলাইনে আবেদন চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে এ গণবিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে  জানানো হয়, এমপিওভুক্তির আবেদন নেয়া হবে অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে। আবেদন করার জন্য সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ব্যবহার করতে পারবেন।

এতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেয়া হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

বিস্তারিত দেখুন এখানে

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9