এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এক বিভাগের শিক্ষক পদ বিলুপ্ত করে নতুন দুই পদ সৃষ্টি

০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ PM
মাউশি লোগো

মাউশি লোগো © সৌজন্যে প্রাপ্ত

মাধ্যমিক পর্যায়ের স্কুলে ‘ভৌতবিজ্ঞান’বিষয়ের শিক্ষক পদ বিলুপ্ত করে দুটি পৃথক পদ, সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) ও সহকারী শিক্ষক (রসায়ন) সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিজ্ঞানের দুই শাখায় বেশি শিক্ষকদের নিয়োগের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার (০৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

এদিকে জারি করা নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে কর্মরত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানে পদার্থবিজ্ঞান, রসায়ন হলে ওই শিক্ষককে সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান, রসায়ন) পদে সমন্বয় করতে হবে। সমন্বয়ের পর অবশিষ্ট ১টি শূন্যপদে সহকারী শিক্ষক (রসায়ন, পদার্থবিজ্ঞান) এনটিআরসিএতে চাহিদা দিতে হবে।

এ ছাড়াও বলা হয়েছে, এ নীতিমালা জারির আগে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসেবে কর্মরত আছেন তাদের পদবী হিসাব সহকারী হিসেবে পরিবর্তিত হবে।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬