এইচএসসির যে কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষা উপদেষ্টা

২৫ জুন ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৯:০২ PM
অধ্যাপক ড. সি আর আবরার

অধ্যাপক ড. সি আর আবরার © সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ বুধবার (২৫ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার পরীক্ষার দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে ভাসানটেক সরকারি কলেজ ও মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

সময়সূচি অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এইচএসসি সএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আলিমে আরবি প্রথম পত্র এবং কারিগরিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬