সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা

০১ জুন ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৭:০৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

শেষ হয়েছে শিক্ষক নিবন্ধনের সনদ পাওয়া ৩৫ ঊর্ধ্বদের নিয়ে ডাকা শিক্ষা মন্ত্রণালয়ের সভা। কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ হয়েছে। আজ রবিবার (০১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে এ সভা শেষ হয়।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। অনেকগুলো বিষয় ছিল। একাধিক কর্মকর্তা একাধিক বিষয়ে মতামত দিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা শুরু

ওই কর্মকর্তা আরও জানান, মূলত আদালত সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। এ বিষয়ে আদালত কি মতামত দেয় সেজন্য অপেক্ষা করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, এনটিআরসিএর সনদ অর্জনকারী ১-১২তম এবং ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে নিবন্ধনধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডাকা হয়েছিল। তবে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এ সভা শেষ হয়েছে বলে জানা গেছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950