প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে যুক্ত হলেন আরও ৭ জন

০২ মার্চ ২০২৬, ০৮:১২ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৮:২২ PM
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে যুক্ত হলেন আরও ৭ জন

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে যুক্ত হলেন আরও ৭ জন © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ৬ জন। 

আজ সোমবার (মার্চ) তাদেরকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে প্রেস উইংয়ে মোট সংখ্যা দাঁড়াল ৯ জন।

উপ-প্রেস সচিব পদে নিয়োগ পাওয়া চারজন হলেন-মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম, মো. সুজাউদ্দৌলা ও শাহাদত স্বাধীন।

আর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট কে এম নাজমুল হক ও মাছরাঙা টিভির সাংবাদিক শাহরিয়ার পামির।

স্পিচ রাইটার মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়া একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা ও দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের সাংবাদিক শাহাদত স্বাধীন। তারা জাতীয় বেতন স্কেলের গ্রেড–৪ অনুযায়ী বেতন পাবেন।

অন্যদিকে, সহকারী প্রেস সচিব দুজনকে ৯ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

এর আগে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আতিকুর রহমান রুমন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে যুক্ত হলেন মোট ৯ জন।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬