শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা শুরু

০১ জুন ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ © টিডিসি ছবি

শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করা ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।

রবিবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা  বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব হেলালুজ্জামান সরকার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এর প্রতিনিধিসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: ছাত্রদল ও বাম সংগঠনগুলোর কাছে আসা: কৌশলগত বন্ধুত্ব নাকি স্ববিরোধী অবস্থান?

জানা গেছে, এনটিআরসিএর সনদ অর্জনকারী ১-১২তম এবং ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে নিবন্ধনধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডাকা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৭তম নিবন্ধনধারীদের বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে। অন্যান্য নিবন্ধনধারীদের আবেদনের যৌক্তিকতা সার্বিক বিষয় বিবেচনা করে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬