আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি

১৩ মে ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:০১ PM
আবু সাঈদ

আবু সাঈদ © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানিয়েছে ১৮তম নিবন্ধন ফলাফল প্রত্যাশী চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (১৩ মে) এনটিআরসিএতে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীদের ভাইভা প্রায় শেষ। তাই ভাইভা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি যাতে দেওয়া হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তরুণ বেকার সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান। 

চিঠিতে আরও বলা হয়, ‘‘১৮তম শিক্ষক নিবন্ধনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ‘আবু সাঈদ’ স্কুল-২ পরীক্ষায় অংশগ্রহণ করেন (রোল নং-201256297)। তিনি বেঁচে থাকলে ভাইভায় অংশগ্রহণ করতেন ও শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করতেন। এ নতুন বাংলাদেশে উনার অবদান অপরিসীম। আমরা ১৮তম নিবন্ধন প্রার্থীরা চাই, উনাকে সম্মানসূচক মরণোত্তর শিক্ষক নিবন্ধনের সনদ প্রদান করে ১৮তম নিবন্ধনকে চিরস্মরণীয় রাখতে।’’

চিঠির শেষে দাবি জানিয়ে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, শহীদ ‘আবু সাঈদ’ কে সম্মান সূচক মরনোত্তর সনদ দেওয়া, অটো এমপিও চালু করা, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পাশ করানো ও শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করা ও এনটিআরসিএ এর আইন ও পরিপত্র যথাযথ ভাবে পালন করা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9