বুটেক্সে সশরীরে ক্লাস বন্ধের খবর সঠিক নয়

১২ জানুয়ারি ২০২২, ০৯:২৯ PM
বুটেক্সে সশরীরে ক্লাস বন্ধের খবর সঠিক নয়

বুটেক্সে সশরীরে ক্লাস বন্ধের খবর সঠিক নয় © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সশরীরে ক্লাস বন্ধের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়ে তা সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার স্বাভাবিক পরিস্থিতি চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আজ বুধবার সন্ধ্যায় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ ঘোষণার পরে বেশকিছু অনলাইন সংবাদমাধ্যমসহ একাধিক গণমাধ্যমে ভুলবশত বুয়েটের বিজ্ঞপ্তিকে বুটেক্স মনে করে প্রচার করা হয়েছে। যা মোটেও সঠিক নয়।

আরও পড়ুন: বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

বুটেক্স রেজিস্ট্রার শাহ আলিমুজ্জামান বেলাল বুধবার রাত নয়টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এখানে অনলাইনে ক্লাস-পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু গণমাধ্যম হয়তো বুয়েটের বিজ্ঞপ্তিকে বুটেক্স মনে করেছে। আমরা বুটেক্সে শিক্ষার্থীদের পাঠদান শেষ করে সশরীরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমাদের ক্লাস বন্ধের কোন সভা হয়নি।

আরও পড়ুন: বুটেক্সের আন্দোলন খতিয়ে দেখতে কমিটি

বিষয়টি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকেও ভুল প্রচার বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত সংবাদের লিংক শেয়ার করে বুটেক্স সাংবাদিক সমিতি জানিয়েছে, ‘‘বুয়েটের নোটিশকে বুটেক্সের নোটিশ ভেবে যমুনা টিভির ভুল সংবাদ প্রকাশ।’’

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

বুধবার বিকেলে বুয়েটে ক্লাস বন্ধের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেষ্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় বন্ধ করার যৌক্তিক কারণ নেই: শিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। গত বুধবার (০৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আজ বুধবার বুয়েটের পক্ষ থেকেও একই ধরনের সিদ্ধান্ত আসে।

গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence