‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেসবুকে

৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ PM
এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%— ভুয়া পোস্টে সয়লাব ফেসবুকে

এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%— ভুয়া পোস্টে সয়লাব ফেসবুকে © সংগৃহীত

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

সাধারণত ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনের আগে পাবলিক এই পরীক্ষার পাসের হারসহ যেকোনো তথ্য জানা সম্ভব হয়নি। তবে এবার ফল প্রকাশের দুই-তিনদিন আগে থেকে ‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’। সময় টিভির সূত্র দিয়ে একটি ভুয়া পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অর্ধশত ফেসবুক পেজ, গ্রুপ ও প্রোফাইল থেকে কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে ভুয়া এই তথ্যটি প্রচার করছেন।

তথ্যমতে, ১১টি শিক্ষাবোর্ড এই ফলাফল চূড়ান্তভাবে তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নিকট পাঠায়। পরে কমিটি ফলাফল চূড়ান্তভাবে তৈরি করে থাকেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও একটি শিক্ষাবোর্ডের ফল প্রকাশ সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলে জেনেছে, একসঙ্গে ১১টি শিক্ষাবোর্ডের ফলাফলের তথ্য কারও কাছে থাকার কথা নয়।

তবে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধনের আগে  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্টদের কাছে থাকলেও তা অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়। ফলে ফল প্রকাশের দুই-তিনদিন আগে থেকে পাসের হারসহ যেকোনো তথ্য জানা একবারে অসম্ভব ব্যাপার।

খোঁজ নিয়ে জানা গেছে, সময় টিভি স্ক্রলের একটি ভুয়া স্ক্রিনশট থেকে মূলত গুজবটির সূত্রপাত। ভুয়া স্ক্রিনশটে লেখা ছিল, ‘সর্বশেষ আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%’। এরপর ভুয়া স্ক্রিনশট ও সেটি তথ্যসূত্র উল্লেখ করে অর্ধশত ফেসবুক পেজ, গ্রুপ ও প্রোফাইল থেকে কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে ভুয়া এই তথ্যটি প্রচার করছেন।

শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া ‘শুভ সাজেশন-Shuvo Suggestion’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। মোহাম্মদ পারভেজ নামে কটি আইডি থেকে লেখা হয়, ব্রেকিং। এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%। তথ্যসূত্র: সময় টিভি।

মো. বনী আমিন নামে একটি আইডি থেকে ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে লেখা হয়, ২০২৬ সালে এসেও যারা বুঝবে না কোনটা এআই আর কোনটা সত্যি! তার আসলে পাশ করাই উচিত না। এই গুজবটা প্রথম ছড়ানো শুরু করেছে গতকাল রাত ৩টার সময় থেকে। সেই সময়েই আমি ওই পেজে কমেন্ট করেছিলাম। তারপর তারা পোস্টটি ডিলেট করেছিল। এরপর থেকে দেখি এইটা ভাইরাল হয়েছে। আল্লাহর ওয়াস্তে এসব গুজব ছড়ানো বন্ধ কর। রেজাল্ট পাশের হার কত হবে, এটা রেজাল্টের দিন সকাল ছাড়া কেউ বলতে পারবে না।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬