এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন গণমাধ্যমে

১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

‘ডিসেম্বরের মধ্যে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ’ হবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্ধৃতি দিয়ে একাধিক গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে তিনি এ কথা বলেন বলে সংবাদে উল্লেখ করা হয়।

যদিও ওই বক্তব্য নিয়ে গণমাধ্যমগুলোয় বলা হয়, ‘চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ আগামী ডিসেম্বরের মধ্যে হবে।’ যদিও এর আগে বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তি মতে, আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হবে। অন্যদিকে সাপ্লিমেন্টারির পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। গণমাধ্যমের এমন সংবাদে অনেক পরীক্ষার্থীও বিভ্রান্ত হয়েছেন মর্মে ফেসবুকে উদ্বেগ প্রকাশ করেছেন। 

যদিও ওই অনুষ্ঠানে দেওয়া শিক্ষামন্ত্রীর বক্তব্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল ও পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) বিষয়ে আলাদাভাবে বক্তব্য দিয়েছেন।

প্রথমে তিনি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল নিয়ে কথা বলেন। ইংরেজিতে দেওয়া শিক্ষামন্ত্রীর বক্তব্যে পুনর্মূল্যায়নকে ‘রি-এক্সামিনেশ পেপার’ বলা হয়েছে। পরে তিনি এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) বিষয়ে কথা বলেন। এ সময় তিনি সাপ্লিমেন্টারিকে ‘রি-এক্সামিনেশন’ বলেছেন।

প্রথমে পুনর্মূল্যায়ন নিয়ে দেওয়া বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্মূল্যায়নে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা যেন আবেদন করতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাকে বলব, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্মূল্যায়নের ফলাফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও যেন ভর্তির আবেদনের সুযোগ পান।

পরে সাপ্লিমেন্টারি নিয়ে দেওয়া বক্তব্য শিক্ষামন্ত্রী বলেন, এবার খাতা পুনর্মূল্যায়নের পাশাপাশি নতুন আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে। যারা এক কিংবা দুই বিষয়ে ফেল যাবে তাদের জন্য রি-এক্সামিনেশের ব্যবস্থা করা হয়েছে। 

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950