এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী ১৫ গুজব

১৫ জুলাই ২০২৬, ০১:৫৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ AM
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী নানা গুজব

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দিনব্যাপী নানা গুজব © টিডিসি সম্পাদিত

প্রতিকূল আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরূপ মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে ছিলেন পরীক্ষার্থীরা।

তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনব্যাপী ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। বিশেষ করে ফেসবুকে এসব তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে পাঠকদের।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আগে মুহুর্তে আন্দোলনের শুরু থেকে রাত পর্যন্ত অন্তত ১৫টি গুজব ছড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ছড়ানো তথ্যগুলোর কোনো ভিত্তি নেই। নিচে দিনভর ছড়িয়ে পড়া ১৫টি প্রধান গুজবের তথ্য তুলে ধরা হলো:

১. শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের খবরটি ভুয়া

২. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন এমন মন্তব্য করেননি

৩. এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ একাধিক দাবি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। এই আন্দোলনে বিভিন্ন স্থানে গুলি বা নিহত হওয়ার ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ থেকে। তবে সারাদেশে কোথাও নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

৪. আওয়ামীপন্থী ‘গুপ্ত টেলিভিশন’ নামে একটি পেজ থেকে শিক্ষামন্ত্রী, বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নামে একের পর এক ভুয়া ফটোকার্ড প্রচার

৫. আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বলে ছড়াচ্ছে ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ছবি

৬. শিক্ষামন্ত্রী এমন কথা বলেননি

৭. শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে খুঁজে পাওয়া যায়নি

৮. শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি

৯. ছাত্রদল সভাপতি এমন কথা বলেননি

১০. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো আন্দোলনকারী নিহত হয়নি

১১. সাইন্সল্যাবের পেছনে ছাত্রদলের হামলা এবং ২ জন নিহতের দুটো দাবিটি ভুয়া

১২. আন্দোলনরত শিক্ষার্থীকে গলা চেপে ধরার দাবিটি ভুয়া প্রকৃতপক্ষে, দুই ব্যক্তিই ছিলেন ছাত্রদলের

১৩. আন্দোলনকারীদের দমন করতে ছাত্রদল মাঠে নামছে বলে কোনো মন্তব্য করেননি ছাত্রদলের নাছির উদ্দীন নাছির

১৪. শিক্ষার্থীরা এবার অটোপাশের দাবি করছে বলে ছড়ানো এই ভিডিওটি পুরোনো

১৫. আন্দোলনে প্রথম নিহতের ছবি দাবিতে ছড়াচ্ছে আহত এক ছাত্রের এআই ছবি

তথ্যসূত্র: রিউমার স্ক্যানার ও দ্য ডিসেন্ট

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9