কোচিংয়ের প্রশ্নের ছবি পোস্ট করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব

১০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১২ PM
কোচিংয়ের প্রশ্নের ছবি পোস্ট করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব

কোচিংয়ের প্রশ্নের ছবি পোস্ট করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব © টিডিসি সম্পাদিত

আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন একাউন্ট থেকে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়েছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছে, ছড়িয়ে পড়া এসব তথ্যের কোনো ভিত্তি নেই। এখনও প্রশ্নই ছাপানো হয়নি, তাহলে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গেল, প্রশ্ন তাদের।

সম্প্রতি Porishrom SSC School-নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসির বিভিন্ন বিষয়ের পরীক্ষার প্রশ্নের ছবি পোস্ট করা হয়। প্রশ্নের ছবির ওপর ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র’ লেখা থাকায় নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ছেন। আর পোস্টের কমেন্টে, জানতে চান কোন শিক্ষা বোর্ডের প্রশ্ন এটি। এসব পোস্টে দেখছেন লাখ লাখ নেটিজেনরা।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এসব পোস্ট যাচাই করতে গিয়ে দেখেছে, এটি কোনো শিক্ষা বোর্ডের প্রশ্নই নয়। এরমধ্যে ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ পোস্টটি ‘উদ্ভাস একাডেমিক এন্ড এডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন এটি। 

এ বছর প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশ্নপত্র ফয়েল প্যাক ও বিশেষ সিকিউরিটি খামে সংরক্ষণ করা হচ্ছে। যা একবার খোলার পর পুনরায় ব্যবহারযোগ্য নয়। পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে খাম খোলা হবে। 

শুধু প্রশ্নফাঁস ঠেকানোই নয়, পরীক্ষা নকলমুক্ত রাখাসহ আনুষঙ্গিক সকল প্রস্তুতিতে নানা পদক্ষেপের কথা বিভিন্ন মতবিনিময় সভায় উল্লেখ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষায় কঠোর নিয়ম করার প্রতিবাদে পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধনও করে ফেলেছে একদল শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে আলোচিত টিকটক অ্যাকাউন্টটি আলোচনায় আসল।

প্রায় ১২ হাজারের ফলোয়ার সমৃদ্ধ এই অ্যাকাউন্টে প্রথম পোস্ট করা হয় গত ৩ মার্চ। এরপর থেকে নিয়মিত এসএসসির বিভিন্ন সাজেশন সংক্রান্ত পোস্ট হচ্ছিল। গত ৭ এপ্রিল একইভাবে পোস্টগুলো করা হলেও পাঁচটি পোস্টে ছবির ওপর প্রশ্ন ফাঁস লিখে প্রচার করছিল অ্যাকাউন্টধারী। এসব পোস্টের তিনটিতে গণিতের সৃজনশীল, একটিতে গণিতের বহুনির্বাচনি অংশ, একটিতে ইংরেজি ১ম পত্রের প্রশ্নের ছবি দেওয়া ছিল। পোস্টগুলো সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় ৩৬ লাখ বার। 

যাচাই করে দেখা যায়, এই পাঁচ প্রশ্নের চারটি বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত গত বছরের টেস্ট পরীক্ষার। বাকি একটি উদ্ভাসের ফাইনাল মডেল টেস্টের৷ উদ্ভাসের মডেল টেস্টের প্রশ্নগুলো ফেসবুক থেকে নেওয়া হয়েছে এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে লেকচার পাবলিকেশন্স লি. এর টেস্ট পেপার থেকে।

৮ এপ্রিল আরো অন্তত সাতটি পোস্ট যাচাই করেছে রিউমর স্ক্যানার, যেগুলোয় একই কায়দায় প্রশ্নফাঁসের ভুয়া দাবি তোলা হয়েছে। এসব পোস্টে ভিউও এসেছে অন্যান্য পোস্টের তুলনায় বেশি৷ ভিউ বিবেচনায় অ্যাকাউন্টটির প্রথম পাঁচটি পোস্টই প্রশ্ন ফাঁসের দাবি সংবলিত। আজও একই ধরণের পোস্ট হতে দেখেছে রিউমর স্ক্যানার৷

Porishrom SSC School নামের সূত্রে ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে একই নামের একটি পেজ এবং একই লোগো ও শুরুতে Porishrom শব্দ রেখে আরো অন্তত পাঁচটি পেজের (পরিশ্রম – Porishrom, Porishrom Technology, Porishrom Academy, পরিশ্রম – Porishrom Arts, পরিশ্রম – Porishrom Campaigns) সন্ধান পাওয়া যায়৷

পেজগুলোতে একটি মোবাইল নম্বর (+8801873706280) দেওয়া রয়েছে। নম্বরটি বিকাশ অ্যাপে যাচাই করে বিল্লাল মিয়া নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে। ফেসবুকে তার একটি প্রোফাইলের সন্ধান মিলেছে, যেখান থেকে বিভিন্ন গ্রুপে তার পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রমোশন করার বিষয়টি লক্ষ্য করা গেছে।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081