পদত্যাগ করেননি শিক্ষাসহ তিন উপদেষ্টা, জানাল প্রধান উপদেষ্টার প্রেস উইং

৩১ জুলাই ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:১২ PM
ভুয়া পোস্ট

ভুয়া পোস্ট © সিএ প্রেস উইং ফ্যাক্টস

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়েছে। যেখানে বলা হয়েছে, “যে খবর বাংলাদেশের গণমাধ্যম এখনো প্রচার করে নাই। গতকাল ইউনূসের তিনজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন- শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম”। এমন কিছু খবরের লিংক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক টিম বলছে, এই দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে তারা দেখে যে, এটি নির্ভরযোগ্য কোনো উৎস বা তথ্যপ্রমাণের ভিত্তিতে নয়, বরং সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর পোস্টের উপর ভিত্তি করে তৈরি।

প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক টিম আরও বলছে, এই দাবির সপক্ষে প্রচারিত কোনো পোস্টেই কোনো প্রামাণ্য উৎস বা গণমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ নেই। উল্টো, ফ্যাক্ট টিম বিভিন্ন মূলধারার গণমাধ্যম এবং সরকারি তথ্যসূত্র বিশ্লেষণ করে দেখতে পায়, এই তিন উপদেষ্টাই দাবি প্রচারের সময় এবং তার পরদিন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

‘‘৩০ জুলাই বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ২৯ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। সুতরাং, ২৬ জুলাই পদত্যাগ করার যে দাবি করা হয়েছে, তা অসত্য। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ২৮ জুলাইয়ের এক প্রতিবেদনে জানা যায়, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মোহাম্মদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ তথ্যও দাবির অসত্যতা প্রমাণ করে। ২৬ জুলাই বাসসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলে, পদত্যাগ সংক্রান্ত দাবি তার ক্ষেত্রেও ভিত্তিহীন ‘’

এছাড়াও, অনেকে সি আর আবরারের ছবিকে ভুলভাবে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার হিসেবে এবং উল্টোভাবে পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা যাচাইয়ে ধরা পড়ে বলে জানায় প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক টিম।

প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক টিম আরও বলছে, এই তিনজন উপদেষ্টার পদত্যাগের কোনো সরকারি ঘোষণা, মূলধারার সংবাদ প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। বরং উল্টো তথ্য প্রমাণ করে যে তারা স্বাভাবিক দায়িত্ব পালন করছেন।

চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬