নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশনা ঢাকা বোর্ডের

১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ AM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৮ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১৭ অক্টোবর) জারিকৃত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। যেখানে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন সময়সীমা বেধে দিয়েছে বোর্ড।  

সেখানে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল এন্ড কলেজ) ২০২৬ শিক্ষাবর্ষে (২০২৮ সনে এসএসসি পরীক্ষার্থী) ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ১৫/১০/২০২৬ ইং তারিখ হতে ২৯/১০/২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।

নির্দিষ্ট সময়ের পর আর রেজিস্ট্রেশন করা যাবে না উল্লেখ করে সেখানে আরও বলা হয়, বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোন অবস্থাতেই উক্তরূপ বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

সেখানে আরো বলা হয়, অন্য বোর্ড হতে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীসহ ও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬