কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ PM
কলেজ শিক্ষার্থী

কলেজ শিক্ষার্থী © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণক। কাগজপত্র যাচাই শেষে অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের ভর্তি (অ্যাডমিট) সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে উদ্ভূত জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

চকরিয়া থানার আলোচিত ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি
  • ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
৯১ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
দায়িত্বশীল নেতৃত্বের অভাবে মুসলিম লীগের পথে হাঁটছে আওয়ামী ল…
  • ২৩ নভেম্বর ২০২৬
এক বোর্ডে ২৩০৭ জনের ফল পরিবর্তন, ২২২৪ জনই ফেল থেকে পাস
  • ২৩ নভেম্বর ২০২৬